২০০৮ এর সেরা দশটি প্রযুক্তির ব্রেকথ্রু ডিসেম্বর 31, 2008
Posted by পাপ্রদজ in প্রযুক্তি.trackback
Wired News বছরের শেষে এসে লিস্ট করেছে ২০০৮ সনের সেরা দশটি প্রযুক্তির ব্রেকথ্রু…
১০____________________________________________________
নাড়ানো যায় এমন ডিসপ্লে ২০১০ বা ২০১১ সালের মধ্যে সম্ভব
বছরের পর বছর ধরে গবেষকরা কাজ করছিলেন পাতলা, কাগজের মতো ডিসপ্লের যা ভাঁজ করা যাবে, মুড়িয়ে রাখা যাবে। এটি আমাদের বিশ্বকে আরো এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। মোবাইল ফোন, পোর্টেবল কম্পিউটার, ই-পত্রিকা, ই-বই তৈরিতে এটি বিশেষ ভূমিকার রাখতে পারে।
৯_____________________________________________________
ভক্ষণযোগ্য চিপস
শীঘ্রই ক্ষুদ্র ভক্ষণযোগ্য চিপস আসছে যা রোগীকে ঔষধের মতো দেয়া হবে যা দ্বারা ঔষধের প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করতে পারবেন বিশেষজ্ঞরা। প্রোটিয়াস, ক্যালিফোর্নিয়ার একটি শহরের কোম্পানী, তৈরি করেছে ক্ষুদ্র চিপস যা সিলিকনের গুড়া দিয়ে তৈরি। খাওয়ার পর এটি পাকস্থলীতে কাজ শুরু করে।
চিপসগুলো সিগন্যাল পাঠায় একটি বাহ্যিক প্যাচে যা মনিটর করে গুরুত্বপূর্ণ প্যারামিটার (যেমন-হার্ট রেট, তাপমাত্রা, জেগে থাকার অবস্থা বা দেহের এ্যাঙ্গেল।
৮_____________________________________________________
স্পীডো এলজিআর
স্পীডোর নতুন এলজিআর সুইমস্যুট নতুন জিনিস মিলিয়ে এবং নাসার একটি ডোজের দ্বারা সাঁতারুদের গতি বৃদ্ধি করে।
৭_____________________________________________________
ফ্ল্যাশ মেমরী
ফ্ল্যাশ মেমরী হচ্ছে বর্তমান সময়ের খুবই প্রচলিত জিনিস, অতিরশ্মি নোটবুক থেকে ডিজিট্যাল ক্যামেরা ও মিডিয়া প্লেয়ারে।
৬_____________________________________________________
জিপিএস
এই বছর জিপিএস অনেক প্রযুক্তিগত জিনিসে ব্যবহৃত হয়েছে, ৩জি আইফোন থেকে শুরু করে টি-মোবাইলের জি১ বা নোটবুকগুলোতেও।
৫_____________________________________________________
দ্য মেমরিস্টোর
মেমরিস্টোরের উদ্ভাবন বা মেমরী ট্রাঞ্জিটর সাহায্য করবে কম্পিউটার বানাতে যা মনে রাখবে কি মেমরীতে আছে যখন অফ করা হবে। এর অর্থ হচ্ছে কম্পিউটার অন করা লাগবে না এবং অনেক শক্তি-সঞ্চায়িত জিনিস।
৪_____________________________________________________
ভিডিও-সমৃদ্ধ এসএলআর
এই বছর, দুইটি নতুন ক্যামেরা, নাইকন ডি৯০ এবং ক্যানন ৫ডি মার্ক২ শুধুমাত্র স্থির ছবিই তুলতে পারবে না, বরং হাই-ডেফিনিশন ভিডিও পর্যন্ত নিতে পারবে।
৩_____________________________________________________
ইউএসবি ৩.০
ইউএসবি ৩.০ প্রায় ১০ গুণ দ্রুত গতিতে কাজ করবে বর্তমান ইউএসবি ২.০-এর তুলনায়। এছাড়াও এটি বাড়াবে বৈদ্যুতিক কারেন্টের দ্রুততা।
২_____________________________________________________
এন্ডরইড
টি-মোবাইলের এইচটিসি জি১ চলে এন্ডরইড নামক একটি অপারেটিং সিস্টেম দ্বারা। এটি একটি ফ্রী মোবাইলের অপারেটিং সিস্টেম যা গুগল দ্বারা তৈরি।
১_____________________________________________________
এ্যাপলের অ্যাপ স্টোর
এ্যাপলের অ্যাপ স্টোর সম্ভব করেছে মোবাইল এপ্লিকেশন তৈরি ও বিতরণ। এটি মোবাইল-এ্যাপ তৈরির মার্কেট বাড়িয়ে দেয় এবং তৈরি করে এন্ডরইড মার্কেটের মতো জিনিসের ক্লোন। এটি এমনকি ব্ল্যাকবেরী এ্যাপ্লিকেশনের গতিও বৃদ্ধি করে।
সূত্র: তড়িৎ বার্তা
ধন্যবাদ অনেক কিছু জানলাম।